মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ, যুবকের মৃত্যু

আহসান হাবীব শেখ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক লাবু খানের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দল।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ঘাঘট নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবু খান বামনডাঙ্গা বন্দর এলাকার মনমথ গ্রামের মোঃ মতিয়ার রহমান খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে লাবু খান তার পিতার সঙ্গে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস রংপুর বিভাগীয় ডুবুরি দলকে সংবাদ জানায়। তারা এসে তিন ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে রাত ৮টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. গোলজার হোসেন বলেন, নিখোঁজের খবর পেয়ে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে জানানো হয়। তারা এসে টানা তিন ঘন্টা অভিযান চালানোর পর মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page