বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের  দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। তিন দিনের সফরে আগামী ১৪ সেপ্টেম্বর ব্রেন্ডান লিঞ্চের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র ব্রেন্ডান লিঞ্চের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লিঞ্চের এ সফরে দুই দেশের মধ্যকার শুল্ক বাধা কমানো, ডিজিটাল বাণিজ্য ও মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে লিঞ্চের বৈঠক হতে পারে।
জুলাই অভ্যুত্থানের আগে ও পরে দুই দফা ঢাকা সফর করেন লিঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page