সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

জোরপূর্বক জমি দখলে বাধা দেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদুজ্জামান আশিক ও তাঁর বাবার বিরুদ্ধে মামলা

আহসান হাবীব শেখ, গাইবান্ধা(সুন্দরগন্ঞ্জ) প্রতিনিধি :

১১ সেপ্টেম্বর ২০২৫, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা মো:জাহিদুল ইসলাম অসহায় মানুষের জমিতে অবৈধভাবে বাধা প্রদান ও দখলদারিত্ব চালায় তখন গাইবান্ধা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদুজ্জামান আশিক জমি দখল করতে বাধা দেয় এই বিষয়কে কেন্দ্র করে জাহিদুল ইসলাম তখন রাশেদুজ্জামান আশিক কে হত্যার হুমকি দেয় এবং আশিক তখন মনে করেছিলেন তার জীবণ হুমকির মুখে তাই তিনি তার নিরাপত্তার জন্য সুন্দরগঞ্জ থানায় একটি জিডি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম আবার ও আশিক কে মারতে আসেন ও আশিক এবং তার বাবা মো:আয়নাল হক এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে আশিক জানান, “আমি একজন ছাত্র অধিকারকর্মী হিসেবে সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ভূমিদস্যুদের রুখতেই আমরা প্রতিবাদ করেছিলাম, আর এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।” এবং আরো জানান ভূমিদস্যু জাহিদুল যুগের পর যুগ এলাকার গরীব-আসহায় মানুষের উপর অবর্ননীয় অত্যাচার, জমি দখল, মিথ্যা মামলাসহ যেসকল অপকর্ম করে আসতেছে তার শেষ আমার মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। গরীবের বসতভিটা দখল ও সরকারি রেকর্ডকৃত রাস্তা জোরপূর্বক অবৈধভাবে দখলে রাখার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমি এবং আমার বাবার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলা দেওয়ার হিসাব তোমায় করায় গন্ডায় দিতে হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ দাবি জানিয়েছেন, সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধদের হয়রানি বন্ধ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page