বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

“গাইবান্ধার সুন্দরগন্ঞ্জ, শিক্ষার সার্বিক মান ও মেধাবী শিক্ষার্থী অন্বেষণে আমরা” শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত

আহসান হাবীব শেখ,গাইবান্ধার( সুন্দরগঞ্জ) প্রতিনিধি:

 

“শিক্ষার সার্বিক মান ও মেধাবী শিক্ষার্থী অন্বেষণে আমরা” শীর্ষক সেমিনার-২০২৫ উদযাপিত হয়েছে অত্যন্ত সফলভাবে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের খোঁজ এবং উৎসাহ প্রদানই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩ ঘটিকায় সুন্দরগন্ঞ্জ অডিটরিয়াম হল এ আয়োজনটি করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক,চৌধুরী মোয়াজ্জেম আহমেদ এবং উপজেলা প্রশাসক রাজ কুমার বিশ্বাস ও সভাপতিত্ব করেন জিল্লুর রহমান ।আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মন্ঞ্জু,উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদুজ্জামান আশিক, নুর আলম মিয়া নুর সহ স্থানীয় আরো অনেক গণ্য মান্য ব্যাত্তি উপস্থিত ছিলেন

সেমিনারে আলোচকরা বলেন, বর্তমান সময়ে শুধু পরীক্ষার ফলাফল নয়, বরং নৈতিকতা, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতাও একজন শিক্ষার্থীর মেধার পরিমাপক। তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেঃ আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page