বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

রানীরা কাউকে অনুসরণ করে না : অপু বিশ্বাস

ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। মাঝেমধ্যেই তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে।
এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন।

ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’
কমেন্ট বক্সে নেটিজেনরা অপু বিশ্বাসের বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।’ আরেকজনের কথায়, ‘এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলবো। অপু বিশ্বাস সত্যিই বেস্ট।
প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু বিশ্বাস। কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এরপর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page