বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। সেখানে চিকিৎসা শেষে আগামী ১৭ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মধ্যরাতের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। সেখানে চিকিৎসা শেষে আগামী ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

মঞ্জুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নূরজাহান বেগম ক্যান্সারে ভুগছেন এবং নিয়মিতভাবে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতায়াত করেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বেশ আগে থেকেই ক্যান্সার চিকিৎসার ফলোআপ হিসেবে সিঙ্গাপুর যান। তবে সেখানকার কোন হাসপাতাল, কোন বিভাগে, কোন চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page