বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণ : মা-বাবার পর না ফেরার দেশে মেয়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনায় বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরীর পর এবার না ফেরার দেশে মেয়ে মুন্নি চৌধুরী ।
সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মুন্নি চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের মানব চৌধুরী মেয়ে। পরিবারে সঙ্গে সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতো তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় মুন্নি চৌধুরী নামে এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল তার। এর আগে গত শনিবার ও রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুন্নি চৌধুরীর বাবা-মা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page