বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে ছেলেটির নাম ইমরান বলে জানা গেছে। তবে নারীর নাম এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে।