বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

ইলিশ রপ্তানিতে নতুন অধ্যায়: বেনাপোল দিয়ে প্রথম দিনে ৩৭ টন ভারতে

অন্তর্বর্তী সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়েছে। প্রথম দিনেই বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে আটটি ট্রাকে করে ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করে। এর মাধ্যমে ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত মোট ১২০০ মেট্রিক টনের মধ্যে প্রথম চালান পৌঁছে গেল।
সরকার নির্ধারিত রপ্তানি মূল্য অনুযায়ী, প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে সাড়ে ১২ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫৬৩ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, ইলিশ রপ্তানির প্রথম চালানে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেড। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো মেসার্স সততা ফিশ বেনাপোল, আর ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠান হলো কলকাতার জয় শন্তসী মা এন্টারপ্রাইজ।

রাহাত ট্রেড লিমিটেডের স্বত্বাধিকারী জিয়াউর রহমান জিয়া জানান, মঙ্গলবার বিকেলে মৎস্য অধিদপ্তর থেকে ৩৭ প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয়। সেই অনুমতির পর রাতেই ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ আটটি ট্রাকে ভারতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরও চালান রপ্তানি করা হবে।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের স্বত্বাধিকারী সাহাদুর রহমান খোকন বলেন, তার প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে প্রথম দিনে ৩ মেট্রিক টন  ইলিশ রপ্তানি করা হয়েছে। বাকি ইলিশ নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি করা হবে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানিয়েছেন, সরকার আগামী ৫ অক্টোবর পর্যন্ত ২০ দিনের মধ্যে ইলিশ রপ্তানির সময়সীমা নির্ধারণ করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page