সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

ইউক্রেনের ড্রোন হামলা, ক্রিমিয়ায় নিহত ৩, আহত ১৬

ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় তিনজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১৬ জন।

সোমবার রাশিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্রেমলিন-সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেন, ইউক্রেন ফোরোস শহরের রিসোর্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের হামলায় একটি স্যানেটোরিয়াম বা বিশেষায়িত হাসপাতাল ও একটি স্কুল ভবনের প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকসিওনভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘সর্বশেষ তথ্য অনুসারে জানা গেছে, ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, উপকূলীয় শহর ইয়াল্টার কাছে ভূপাতিত ড্রোনের ভাঙ্গা অংশটি পড়ে সেখানে আগুন ধরে যায় বলে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছে, এই হামলায় দুইজন নিহত হয়েছেন।

ইউক্রেন জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত মস্কো তাদের ভূখণ্ডে ৪৬টি বিমান হামলা চালিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page