বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ।
ছয় জাতির প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে প্রতিযোগিতার ফেবারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ১ম সেটে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে ১ম সেটে জয় তুলে নেয় পাকিস্তান।

খেলায় আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে ২য় সেটও নিজেদের করে নেয় শক্তিশালী পাকিস্তান। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনালের স্বপ্ন।
এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ২-০ সেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

আজ ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে বিকাল ৫ টায় অনুষ্ঠিতব্য এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ২য় সেমিফাইনালে পরাজিত দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page