সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

সুপার টাইফুন রাগাসার তাণ্ডব, তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪

দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। এ পর্যন্ত দেশটিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২৪ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, বুধবার  স্থানীয় সময় সকাল থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও টানা ভারী বর্ষণ চলছে। টাইফুনের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়েও দিনভর প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যায়। তবে হংকং থেকে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দপ্তর জানায়, রাগাসা প্রথম আঘাত হানে সোমবার বিকেল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে। এরপর মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে।

তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো জানায়, নিখোঁজদের সন্ধানে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী তৎপরতা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরের শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্টি রাগাসা এতটাই শক্তিশালী ছিল যে, একে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page