আহসান হাবীব শেখ, সুন্দরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলন এর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর আয়োজন করেছে।
আজ শুক্রবার দুপুর ৪ ঘটিকায় সুন্দরগন্ঞ্জ এর বাহিরগোলা মসজিদের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর জামায়াতের আমির একরামুল হক আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগন্ঞ্জ উপজেলা শাখার সভাপতি সোহানুর রহমান সোহান,পৌর শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকার এবং
উক্ত সমাবেশ এ সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম মন্ঞ্জু।
বক্তারা বলেন,আমাদের দাবি আমরা রাজপথেই আদায় করে নেবো এবং দাবি আদায়ে যত বাধাই আসুক না কেন আমরা রাজপথে থেকে তার জবাব দেবো ইনশাআল্লাহ। তারা আরো বলেন।
সমাবেশটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।