বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের

জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একই পদে ফিলিস্তিন নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সমর্থনে এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

জানা গেছে, বাংলাদেশ ৫ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে। তবে সম্প্রতি ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এটি ঢাকাকে একটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা কয়েক দশক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলাম এবং আন্তর্জাতিক মঞ্চে এর ন্যায্য দাবিগুলোকে ধারাবাহিকভাবে সমর্থন করে এসেছি।’

তিনি বলেন, ‘আমাদের এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রার্থিতা তাদের জাতীয় সংকটময় এই সময়ে তাদের প্রতি বিশ্বব্যাপী সমর্থন আরো সুসংহত করতে এবং তাদের চলমান সংকট বন্ধ করতে আরো সাহায্য করবে। আমরা আশা করি তাদের সাফল্য এবং তাদের নেতৃত্ব বিশ্বব্যাপী তাদের লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাবে।’

বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং অদূর ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা পোষণ করে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page