সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

মহাসড়কে হঠাৎ রিকশা, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণ নিহত

ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় শোভন শুভ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন শুভ মাগুরার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার বাবা মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় বসবাস করেন।
করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফরিদপুর যাচ্ছিলেন। পথে একটি রিকশা হঠাৎ মহাসড়কে উঠে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তখন পেছন থেকে আসা একটি ট্রাক শোভনের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকি দুই বন্ধু ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোহাম্মদ আব্দুল্লাহ (২১) ও মোহাম্মদ মিলন (২২) আহত হন। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, দুইজন আহত। ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page