বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর কখনোই জাতীয় দলের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা ও সাকিব আল হাসানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিষয়টির সূত্রপাত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাকিবের দেওয়া শুভেচ্ছাবার্তা ঘিরে। ওই পোস্টকে কেন্দ্র করে দুজনের ফেসবুকে একাধিক পাল্টাপাল্টি স্ট্যাটাস ভাইরাল হয়।
ফেসবুকে এক পর্যায়ে সাকিব লিখেছিলেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না।’ এর জবাবে ক্রীড়া উপদেষ্টা পাল্টা পোস্টে সাকিবকে উদ্দেশ্য করে লেখেন, ‘যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। শুধু ভালো ক্রিকেটার বলেই কাউকে পুনর্বাসন করতে হবে না। আইন সবার জন্য সমান।’

টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন,“কে সাকিব বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করার সুযোগ আর কখনোই পাবে না। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।”
তিনি আরও দাবি করেন, সাকিব আওয়ামী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, যার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানো। তার মতে, “যিনি ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page