বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিন যেতে পারবে না।’
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। তিনি মন্দিরে এসে পাশে বসে কাদের সিদ্দিকীর বক্তব্য শোনেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে—এটা আমার কাছে কোনো ব্যাপার না। তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে। তখন তারা অন্যায় করেছে। তবে আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকেই আমার কাছে সমান, সে জামায়াতের সন্তান হোক বা আওয়ামী লীগের।’
তিনি আরও বলেন, ‘কিন্তু একাত্তরে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা না করে—যেমন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়—তাহলে যত শক্তিই তারা হোক না কেন, কোনো দিন দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।’

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি লড়াই করেছি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। তারা যদি আমার দে‌শের বাড়িঘর না পোড়াত, মা-বোনদের ইজ্জত নষ্ট না করত, তবে মুক্তিযুদ্ধে জয় পাওয়া কঠিন হতো। কারণ পাকিস্তানিদের হাতে ছিল হাজার গুণ শক্তিশালী অস্ত্র। কিন্তু অস্ত্রই শেষ কথা নয়, আল্লাহর ইচ্ছাই সব।’

মানুষের সেবাই জীবনের মূল লক্ষ্য উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সেবক হিসেবে জন্মেছি। মানুষের সেবাই আমার কাজ, সেখানে ধর্ম-বর্ণ-দলমতের কোনো বিভাজন নেই। আল্লাহ ও তার রাসুলকে বিশ্বাস করেই আমি এ পথ চলছি, সামনেও চলব।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page