বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

রাজধানী ঢাকায় রাতভর বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

রাজধানী ঢাকায় রাতভর টানা বৃষ্টিতে ভোর থেকে জনজীবনে নেমেছে দুর্ভোগ। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। বিরামহীন এই বৃষ্টিতে নিউ মার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

পানিতে আটকে পড়ে সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে যায় অনেক স্থানে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। সরকারি ছুটির দিনেও সড়কে যানজটের চাপ বাড়তে দেখা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় “প্রবাহ”। এটি ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় সক্রিয় থাকবে। চলতি বছরের এটিই ১৩তম বৃষ্টিবলয়।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page