সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

কাঁচপুর সেতুতে ট্রাক দুর্ঘটনায় দুই চালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর শিমরাইল অংশে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
শিমরাইল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর প্রায় ১০০ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, নিহতরা একই মালিকের দুটি ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে অন্য ট্রাক দিয়ে সেটিকে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি উঠানোর চেষ্টা হয়। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য নিতে চাইছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব।

দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে আসছেন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page