বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো সামরিক জোট গঠনের আশা পাকিস্তানের

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া সামরিক চুক্তিটি আরও বিস্তৃত হয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার (৩ অক্টোবর) পার্লামেন্টে বক্তব্য রাখার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ইসহাক দার বলেন, ‘সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ এবং একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে।’ তিনি উল্লেখ করেন, এই চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি ‘নতুন ন্যাটোতে’ পরিণত হতে পারে এবং ‘আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।’
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আরও বলেন, পাকিস্তানে গত মে মাসে ভারত যে ‘অপারেশন সিঁদুর’ নামে হামলা চালিয়েছিল এবং যে কারণে দুই দেশের মধ্যে চার দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল—সেই সময় যদি চুক্তিটি কার্যকর থাকত, তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদি আরবের ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে বলা হয়েছে, এই দুই দেশের ওপর অন্য কোনো দেশ যদি হামলা চালায়, তাহলে তা উভয়ের ওপর হামলা হিসেবে গণ্য হবে।
পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এই সামরিক চুক্তিকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এর মাধ্যমে কার্যত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে চলে এসেছে সৌদি আরব। যদিও দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি যে, হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page