বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান ফেনীতে ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে বিএনপি–জামায়াতের ১৬ কর্মী আটক

আরব আমিরাত রওনা অর্পিতাদের, ভিসা জটিলতায় কোচিং স্টাফরা

আজ (৫ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ অ-১৭ নারী দল। ৩ জন কোচিং স্টাফের ভিসা না হওয়ায় তারা আজ দলের সঙ্গে যেতে পারেননি।
অ-১৭ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, হেড কোচ ও অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মিরোনার ভিসা হয়নি। আজ রোববার আরব আমিরাতে ছুটি থাকায় ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। আগামী-পরশু ভিসা পেলে কোচিং স্টাফের তিন জন রওনা হবেন। এর আগে সম্প্রতি ক্রিকেটার সৌম্য সরকার আফগানিস্তান সিরিজে দলে ডাক পেলেও ভিসা জটিলতার জন্য যেতে পারেননি।

১৩-১৭ অক্টোবর জর্ডানে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দুবাইয়ে যাত্রা পথে ৭ ও ৯ অক্টোবর সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন অর্পিতারা। বয়সভিত্তিক নারী দলকে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে সাম্প্রতিক সময়ের মধ্যে এবারই বিদেশে প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে। দুই ম্যাচ খেলে ১০ অক্টোবর জর্ডান রওনা হবে বাংলাদেশ।
১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে। তিন দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর মুল পর্বে খেলবে। ২০১৭ ও ১৯ সালে বাংলাদেশ এএফসি অ-১৬ টুর্নামেন্টের চুড়ান্ত আসরে খেলেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page