বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

বগুড়ায় হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার  রাত ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু রাতে নিজ গ্রামে মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। খবর পেয়ে পুলিশের একদল সদস্য তাকে গ্রেপ্তার করতে সেখানে যান।

শিবগঞ্জ থানার এসআই আল মামুনের নেতৃত্বে রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া লাগানো হয়। পরে তাকে থানায় নেওয়ার সময় তার কয়েকশো আত্মীয়স্বজন পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এতে পুলিশের তিন জন সদস্য আহত হন।
রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ ১৬টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতকড়াসহ পলাতক আওয়ামী লীগ নেতাকে পুনরায় ধরতে মাঠে পুলিশের একাধিক দল কাজ করছে।

তবে এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
থানায় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক সাইফুলও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page