সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জে পরিবেশ সুরক্ষার দাবিতে বিএনপি প্রার্থীর হাতে বাপা–বেনের সুপারিশপত্র গাইবান্ধায় নির্বাচনি অফিসের সামনে মিলল ককটেল সদৃশ বস্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের ৩ শর্ত রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ ,ডিএমপি কমিশনার সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়, বিএমএসএফ ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

গাজীপুরে কাপড়ের কারখানার গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় আজ সোমবার সকাল ১০টার দিকে কাপড়ের কারখানার গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে যায়।
কারখানার আশপাশের ভবনের লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পাশাপাশি পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধে কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত আছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page