সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

তুষারঝড়ে এভারেস্টে আটকা হাজারো মানুষ, ৩৫০ জনকে উদ্ধার

তিব্বতে মাউন্ট এভারেস্টে তীব্র তুষারঝড়ে আটকে পড়েছেন অন্তত এক হাজার মানুষ। তাঁদের উদ্ধারে অভিযান চলছে। রয়টার্সের খবরে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ৩৫০ জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় ৪ হাজার ৯০০ মিটার  উচ্চতায় আটকে পড়েন পর্যটকেরা। ওই এলাকার প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন। তাঁদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দা।
তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ওই ঢাল পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে।

পর্বতারোহীদের গাইড চেন গেশুয়াং রয়টার্সকে বলেন, তীব্র শীতের কারণে হাইপোথারমিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এ বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। তিনি আগে কখনো অক্টোবর মাসে এমন আবহাওয়া দেখেননি। হঠাৎই এমনটা ঘটেছে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, তিব্বতের উদ্ধারকারী দল ‘ব্লু স্কাই রেসকিউ’-এর কাছে সাহায্য চেয়ে একটি ফোন আসে। তাদের বলা হয়, প্রচণ্ড তুষারপাতের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী এর মধ্যেই হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।

রয়টার্সের খবর বলছে, স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন প্রতিষ্ঠান গত শনিবার রাত থেকে এভারেস্টে ভ্রমণের টিকিট বিক্রি এবং দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে।

এ অঞ্চলে এখন আবহাওয়া চরম। নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধস এবং হঠাৎ বন্যায় ৪৭ জনের প্রাণহানি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page