বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউয়ে ৬ রোগীর মৃত্যু

ভারতের রাজস্থানের জয়পুরে সাওয়াই মান সিং হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
রোববার  গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। কীভাবে এ আগুন লাগে, তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকলের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের ট্রমা কেয়ারের ইনচার্জ চিকিৎসক অনুরাগ ধাকড় জানান, অগ্নিকাণ্ডের সময় নিউরো আইসিইউ বিভাগে ১১ জন রোগী ছিলেন। ট্রমা কেয়ারের একটি গুদামঘর থেকে আগুন শুরু হয়ে দ্রুত আইসিইউতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ছয় রোগীর মৃত্যু হয়—চারজন পুরুষ ও দুইজন নারী। বাকিদের নিরাপদে সরিয়ে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন— সিকরের বাসিন্দা পিন্টু, জয়পুরের দিলীপ, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী, খুরমা ও সাঙ্গনার এলাকার বাহাদুর।

দুর্ঘটনার খবর পেয়ে পরদিন সোমবার সকালে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কয়েকজন মন্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম বলেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছি। এখনো উদ্ধারকাজ চলছে আহতদের চিকিৎসা ও দ্রুত সুস্থ করে তোলাই এখন আমাদের অগ্রাধিকার।

এ দিকে অগ্নিকাণ্ডের ক্ষুব্ধ রোগীদের স্বজনরা। হাসপাতেলে মন্ত্রীদের দেখে তারা ক্ষোভে ফেটেপেড়েন। তাদের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের কর্মীরা পালিয়ে যান এবং উদ্ধারকাজে সহায়তা করেননি।

অগ্নিকাণ্ডে হাসপাতালের বহু সরঞ্জাম ও নথি পুড়ে গেছে। কর্তৃপক্ষের দাবি, তারা রোগীদের উদ্ধারকেই অগ্রাধিকার দিয়েছিল।

বিকাশ নামের এক হাসপাতাল কর্মী বলেন, আমরা অপারেশন থিয়েটারে ছিলাম। আগুন লাগার খবর পেয়ে দ্রুতছুটে গিয়ে তিন-চারজন রোগীকে উদ্ধার করতে পারি। কিন্তু দ্রুত আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভেতরে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ এসছে, কিন্তু ধোঁয়ার কারণে কেউ ভেতরে ঢুকতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page