সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

ইংলিশ পরীক্ষার আগে মারুফাতে ভরসা বাংলাদেশের

নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ নারী দল। যে ম্যাচে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন নারী দলের পেসার মারুফা আক্তার। এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। আজ (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে হবে এই ম্যাচটি।
শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলের বোলিং আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি। গতকাল সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আগেও আমাদের দলে ভালো কিছু পেসার ছিল। তবে মারুফাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটি কেউ পায়নি।’

মারুফাকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বকাপে মনোযোগ রাখা। আশা করছি, এসব আলোচনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।’
মারুফাকে নিয়ে চিন্তিত ইংল্যান্ড দলটির অলরাউন্ডার চার্লি ডিনও, ‘পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে। তাদের বোলিং অ্যাটাক দুর্দান্ত। অবশ্যই এমন কন্ডিশনে তারা খুব ভালো দল। আমাদের মারুফার সুইং সামলানোর চেষ্টা করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page