বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

যুক্তরাষ্ট্রের ভিসা কড়াকড়ি : ভোগান্তির শিকার ভারতীয় শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্র ভিসানীতি কঠোর করায় ভোগান্তির শিকার হচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র এক বছরের ব্যবধানে বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের হার নাটকীভাবে ভাবে কমে গেছে।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট সেশন শুরু হয় আগস্ট থেকে। দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত আগস্ট মাসে মোট ৩ লাখ ১৩ হাজার ১৩৮ জন বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা পেয়েছেন, যা গত বছর ২০২৪ সালের আগস্টের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ কম।

ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাতে জানা গেছে, যেসব দেশের শিক্ষার্থীদের সবচেয়ে কম ভিসা দেওয়া হয়েছে, সেসবের মধ্যে ভারত অন্যতম। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে যত সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, তা ২০২৪ সালের আগস্টের তুলনায় গত আগস্টে ৪৪ দশমিক ৫ শতাংশ কম।
ট্রেড কমিশনের তথ্য থেকে আরও জানা গেছে, সব দেশের শিক্ষার্থীদের ভিসা প্রদানের হার কমানো হয়েছে, তবে সেই অনুপাত সমান নয়। গত আগস্টে ৮৬ হাজার ৬৪৭ জন চীনা শিক্ষার্থীকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসাপ্রাপ্ত ভারতীয় শিক্ষার্থীদের তুলনায় এই হার দ্বিগুণেরও বেশি।

এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি। ভিসা বাতিলের শিকার শিক্ষার্থীদের একটি বড় অংশ ভারতীয়।
এর পাশাপাশি ভিসানীতিও কঠোর করেছেন ট্রাম্প। একসময় বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের মার্কিন কনস্যুলেটে না গিয়েও বাইরে থেকে ভিসার আবেদন করেতে পারতেন। ট্রাম্প প্রশাসন সেই নীতি বাতিল করে কনস্যুলেটে আবেদন বাধ্যতামূলক করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page