সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসময় আহত হয়েছেন ২০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজার স্টেশনের কাছে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

ঘটনাস্থলে রেলওয়ের উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের সদস্যরা পৌঁছেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইন বিকল বা বগির চাকা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, লাইনচ্যুতির কারণে সিলেটের সঙ্গে চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বিকল্প পরিবহন ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি উদ্ধারের পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page