বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

ওমরাহ পালনকারীদের জন্য,যে সুখবর দিলো সৌদি আরব

অবশেষে ওমরাহ পালনে ভিসা সংক্রান্ত জটিলতার অবসান ঘটাল সৌদি আরব। দেশটি ঘোষণা দিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি  এ খবর জানিয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলেছে, এই সুবিধার আওতায় আসছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসা। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হলো।

যারা সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে ও ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন।
এ সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থায় ব্যবহারকারীরা খুব সহজে কী কী সেবা চান, তা-ও বেছে নিতে ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি। বিবৃতিতে বলা হয়, দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এ উদ্যোগ। ইমানদারদের নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন ও তাদের ধর্মীয় আচার পালন করার সুযোগ দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page