বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে, বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, চট্টগ্রাম উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা দিকনির্দেশনা হারিয়ে সাগরে ভাসতে  থাকে। মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জেলেরা তীরে ফিরে আসতে পারেননি।

পাঁচ দিন পর মঙ্গলবার রাতে নৌবাহিনীর টহল জাহাজ ট্রলারটিকে সনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে। নৌসদস্যরা নিরাপদে সব জেলেকে উদ্ধার করে জাহাজে তোলেন এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন।

পরবর্তীতে ট্রলারটি নৌবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে তীরে আনা হয়। বর্তমানে উদ্ধার হওয়া জেলেরা সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের সহায়তায় তাদের টহল জাহাজ সব সময় প্রস্তুত রয়েছে এবং নিয়মিতভাবে বঙ্গোপসাগরে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page