বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান ফেনীতে ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে বিএনপি–জামায়াতের ১৬ কর্মী আটক

বিনা মূল্যে টাইফয়েড টিকা: ডিএনসিসিতে ১৩ লাখ শিশু পাবে এই সুবিধা

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ।
বুধবার রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, টাইফয়েড জ্বর প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী মোট ১৮ কর্মদিবসে এ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, ২১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭,৬০,৭৯০ জন ছাত্রছাত্রী ও কমিউনিটির প্রায় ৫,৩৩,২৭৯ জন শিশুসহ মোট ১২,৯৪,০৬৯ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ৯ থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১০ দিন টিকা দেওয়া হবে । ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে মোট ১৮ দিন টিকা দেওয়া হবে ।
এ ছাড়া ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট, আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে । প্রতিটি টিমে দুইজন টিকাদান কর্মী ও তিনজন ভলান্টিয়ার কাজ করবে। ক্যাম্পেইনের সেশন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ।

ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানটি ঢাকা মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page