বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন: স্নিগ্ধ

একই দিনে জন্ম নেওয়া যমজ ভাই মুগ্ধর মৃত্যুজন্মবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন ফেসবুক পোস্টে মির স্নিগ্ধ তার গভীর শোক ও অনুভূতির কথা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার  এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই দিনটিতেই তিনি এবং মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলেন, তাই এই দিনটি তার কাছে জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখার দিন।
স্নিগ্ধর চোখের সামনে সবচেয়ে বেশি যে দৃশ্যটি ভাসে, সেটি হলো— মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। তিনি জানান, প্রায় ২৪ ঘণ্টা ফ্রিজিং ভ্যানে থাকার পরেও যখন মুগ্ধকে দাফন করা হয়, তখন তার মাথা থেকে বের হওয়া রক্তে মুগ্ধর কাফনের কাপড় এবং তার নিজের পাঞ্জাবিও লাল হয়ে গিয়েছিল।
গত এক বছরে তিনি যে দায়িত্বগুলো পালন করেছেন, তা সম্পূর্ণ সততা ও সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে করার চেষ্টা করেছেন বলে স্নিগ্ধ দাবি করেছেন। তার কাছে প্রতিদিনই মনে হয়, তাদের শহীদ ভাইয়েরা ওপর থেকে তাদের দিকে তাকিয়ে আছেন।

ভাই-বোনদের মৃত্যুর পর দেখা হয় না এমন একটি তথ্য তিনি কোথাও দেখেছিলেন বলে উল্লেখ করে স্নিগ্ধ লেখেন, তিনি কখনো এই তথ্যটি যাচাই করার সাহস পাননি। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না এবং ‘যার সঙ্গে মায়ের পেট ভাগ করেছি, জীবনের প্রতিটি অধ্যায় ভাগ করেছি,’ অন্তত একবার হলেও মৃত্যুর পর তার সঙ্গে মুগ্ধর দেখা করাবেন।

দেখা হলে তিনি মুগ্ধকে বলতে চান, ‘তুমি তো একটা নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিলে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে দেখেছি, কীভাবে মানুষ তোমার অস্তিত্বকেই বিলীন করে দিতে চেয়েছে।’

স্নিগ্ধ তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি যতটুকু জানেন, একটি কবরের উপর এক বছর পর আরেকটি কবর দেওয়া যায়। তাই তিনি বলেন, ‘স্নিগ্ধ আর মুগ্ধ একজনই; আমরা জন্মেছি একসঙ্গে, আর আল্লাহ নসিবে রাখলে আমার মৃত্যুর পর আমাকেও যেন মুগ্ধর কবরেই শায়িত করা হয়।’

তিনি দেশের সকল ‘মুগ্ধদের’ শুভ জন্মদিন জানিয়েছেন, যারা মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মিশন মনে–প্রাণে ধারণ করে এগিয়ে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page