বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলাকালীন চিফ প্রসিকিউটর পেজে সাইবার আক্রমণ

রোববার (১২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা ঘটেছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, যুক্তিতর্কের সরাসরি সম্প্রচারের সময় পেজটি সাময়িকভাবে ডিসেবল করা হয়েছিল। তবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে এটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, “যুক্তিতর্কে বহু তথ্যপ্রমাণ ও অপরাধীদের নিষ্ঠুরতার বর্ণনা রয়েছে। কেউ চায় না গোটা দুনিয়া জানুক। তাদের সহযোগীরাও এটা চায় না। তাই আমাদের ফেসবুক পেজে হামলা চালানো হয়েছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত তথ্যগুলো প্রকাশ করতে সক্ষম হয়েছি।”

চিফ প্রসিকিউটর অপরাধীদের উদ্দেশ্যে বলেন, “অপরাধ করে পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারও প্রতি কোনো বিদ্বেষ আমাদের নেই।”

এদিন বেলা পৌনে ১২টার দিকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদারসহ অন্যান্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page