সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

কুমিল্লা সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পিকআপটি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । সোমবার  ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ শাড়ি জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায় সুলতানপুর ব্যাটালিয়নের  একটি চৌকস দল। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে উন্নতমানের ভারতীয় শাড়ির একটি বড় চালান জব্দ করা হয়, যার মূল্য প্রায় তিন কোটি টাকা।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান পুরোদমে অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যতেও চলবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page