সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির যে নির্দেশনা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ

মেক্সিকোতে ভয়াবহ ঘূর্ণিঝড় ও ভূমিধসে নিহত অন্তত ৪৪, নিখোঁজ ২৭

দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর আঘাতে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৪ জন, নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। রোববার  দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর রয়টার্স। বিবৃতিতে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেরাক্রুজ রাজ্যে। সেখান থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জন নিহত হয়েছেন।
প্রিসিলা ও রেমন্ডের প্রভাবে ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেক্সিকোজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। শুধু ভেরাক্রুজেই তিন দিনে রেকর্ড করা হয়েছে ৫৪০ মিলিমিটার বৃষ্টি। এতে ভূমিধস ও ঝড়ো হাওয়ায় বহু স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।

এ দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় ও দুর্যোগের তেজ কমার পর উদ্ধার কাজে নামে সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা কর্মীরা। প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক্সে দেওয়া এক বার্তায় জানান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তিনি বলেন, ‘কেউই বাদ যাবে না। প্রত্যেক ক্ষতিগ্রস্ত নাগরিক সহায়তা পাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page