সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে হাসপাতালে দালাল চক্রের ১৪ সদস্য আটক

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যার হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাব ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। সেই সঙ্গে আটকৃতদের মধ্যে সাত নারীকে তিনদিন করে ও বাকি সাত জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. চিনু ইসলাম , সোমন মিয়া , কামরুল ইসলাম , মো. আলমগীর কবির, মো. মাসুম , মো. ফরিদ , মো. রবিন , শিউলি আক্তার , ফরিদা পারভীন , মোছা. আম্বিয়া , রাজিয়া বেগম , কাকুলি আক্তার , মোছা. রোখসানা ও মোছা. মাকছুদা ।

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির বলেন, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগীদের নানাভাবে হয়রানি করছে আসছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এ অভিযোগে জেলা প্রশাসন ও র‌্যাব অভিযান চালায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page