বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

দূরত্ব আজ কোনো বাধাই নয় : অপু বিশ্বাস

১১ অক্টোবর ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার জন্য এক ভিন্ন মাত্রা এনেছে। সশরীরে উপস্থিত না থেকেও দেশের নানা প্রান্তের ভক্তদের সম্মিলিতভাবে ভার্চুয়াল উদযাপনের মাধ্যমে যে উষ্ণতা দেখিয়েছেন, তাতে মুগ্ধ ও আপ্লুত হয়েছেন এই নায়িকা।
নিজের এই বিশেষ দিনের অনুভূতি জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি অকপটে স্বীকার করেছেন, তার ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা যার যার অবস্থানে কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো তার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অপু বিশ্বাস তার পোস্টে লেখেন, ‘অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ই অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখালেন, তা সত্যিই বিরল। আমার সকল ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা দেশের নানা প্রান্তে থেকে আপনারা যার যার জায়গায় কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো আমার সাথে ভাগ করে নিয়েছেন।’
তার কথায়, ‘দূরত্ব আজ কোনো বাধাই নয়! আপনাদের এই সম্মিলিত ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে, আমাদের বন্ধন কতটা দৃঢ়। আপনাদের পাঠানো সেই সব ছবিগুলোই আজ আমার কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।’

শেষে লিখেছেন, ‘আপনাদের এই আন্তরিকতাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানানোর জন্য প্রতিটা মানুষকে জানাই গভীরতম কৃতজ্ঞতা। এই ভালোবাসা এভাবেই অটুট থাকুক।​অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা রইল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page