সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত ৯টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে।

যদিও এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রসহ বৃষ্টির একটি সতর্কতা এমনটাই গণমাধ্যমের কাছে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ।

বিডব্লিউওটি জানায়, এ সময় দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর ওপর বেশি সক্রিয় থাকবে বজ্রসহ বৃষ্টির প্রবণতা। এর মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি দেখা যেতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝারি মাত্রায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ও আকস্মিকভাবে। অর্থাৎ, স্বল্প এলাকায় হঠাৎ করে বজ্রসহ জোরে বৃষ্টি হতে পারে, তবে স্থায়িত্ব খুব বেশি হবে না। ফলে প্রতিটি জেলায় সমানভাবে বৃষ্টি না ও হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page