বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান ফেনীতে ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে বিএনপি–জামায়াতের ১৬ কর্মী আটক

প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে সোমবার জামায়াতের বিক্ষোভ

‘প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত’ করার দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। দলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করবেন-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এদিকে বিভিন্ন দাবিতে দুই দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার যুগপতভাবে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে আজ দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। এতে ইসলামী আন্দোলনসহ অন্য দলগুলো থাকবে বলে জানা গেছে।

এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সহ বিভিন্ন দাবিতে দুই দফায় আলাদাভাবে ঘোষণা দিয়ে অভিন্ন নানা কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। তবে এবার একমঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page