বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

মৌসুমের প্রিয় রঙে নুসরাত ফারিয়া

ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় থেকে শুরু করে গ্ল্যামার, উপস্থাপনা কিংবা আইটেম গানে নাচ; সবখানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব ফারিয়া; প্রায়ই ভক্তদের সঙ্গে নিজের নতুন নতুন লুক ও মুহূর্ত শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় নতুন সাজে হাজির হলেন নুসরাত ফারিয়া। বুধবার দুপুরে ফেসবুকে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে তাকে দেখা গেছে হালকা পিস্তাচিও সবুজ শাড়িতে। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, গলায় ভারী রুপালি চোকার, কানে তার সঙ্গে মিলিয়ে পরা দুল; নরম ওয়েভি হেয়ারস্টাইলে ধরা দিয়েছেন আবেদনময়ী এক লুকে। পোস্টের ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এই মৌসুমে আমার প্রিয় রঙ।’পোস্টটিতে ভক্তদের ভালোবাসায় ভরে গেছে মন্তব্য ঘর। কেউ লিখেছেন, ‘অসাধারণ লুক!’, কেউ আবার জানিয়েছেন, ‘আপনি প্রতিনিয়তই ঝলমলিয়ে উঠছেন’। এছাড়াও অনেকেই হৃদয়ের আর আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। এর ফাঁকেই একেকদিন একেক সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন লুকে, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায়। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page