সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

‘জীবনের ইতি কখন কোথায় ঘটে যাবে কেউ জানে না’

মৃত্যুপুরী খ্যাত রাজধানী ঢাকার বুকে ফের এক মর্মান্তিক অপমৃত্যু; কে জানতো, জীবনের শেষ মুহূর্তটি ফুটপাতে আচমকাই চলে যাবে! রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড ছুটে সরাসরি পড়ল পথচারীর মাথায়; এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম নামে এক যুবক।
এ ঘটনায় মুহূর্তেই থমকে যায় একটি জীবন, আর স্তব্ধ হয়ে ওঠে পুরো দেশ। এই ভয়াবহ ও অপ্রত্যাশিত দুর্ঘটনার ভিডিও, ছবি এবং সংবাদ রীতিমতো তোলপাড় ফেলে দেয় সামাজিক মাধ্যমে। এতে দেশবাসীর মাঝে নেমে আসে শোক, আতঙ্ক আর ভীতি। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় মর্মাহত; তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

সংবাদটি শোনার পর সোশ্যাল মিডিয়ায় তার মনের গভীর কষ্ট প্রকাশ করেছেন অভিনেত্রী। সংবাদের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেলো। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমিন।’
অভিনেত্রীর এই আবেগঘন বার্তাটি নেটিজেনদের কাছেও এক কঠিন সত্য তুলে ধরেছে। যে শহরে দিনের আলোয় নিরাপদে হাঁটারও নিশ্চয়তা নেই, সেই শহরের নাগরিক জীবন নিয়ে প্রশ্ন উঠেছে আবারও; মন্তব্যঘরেও একই মতামত তার ভক্তদের।

প্রসঙ্গত, রোববার বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সেই যুবকের বাড়ি শরীয়তপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।
এ ঘটনায় সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচলও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page