বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩, বিক্ষুব্ধ এলাকাবাসী

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, ৫ম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকালে একটি ব্যাটারিচালিত অটোভ্যান কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ তাদের হেফাজতে নিলেও চালক পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page