সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

যতটা পারি ব্যক্তি পর্যায়ের সিম নিবন্ধন কমিয়ে আনব : স্বরাষ্ট্র উপদেষ্টা

যতটা পারি ব্যক্তি পর্যায়ের সিম নিবন্ধন কমিয়ে আনব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৬ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনা দেখা যায়, যা সত্যি নয়। আগে পার্শ্ববর্তী দেশ থেকে অনেক অসত্য সংবাদ পরিবেশন করা হতো। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সত্য তথ্য তুলে ধরার কারণে এটা কিন্তু বন্ধ হয়েছে।
তিনি বলেন, আমরা সিম কার্ডগুলো কমিয়ে আনতে চাইছি। যেহেতু একবারে সব কমানো যাবে না, তো আমরা প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে কমিয়ে ফেলবো। সিমের মাধ্যমেই অনেক ধরনের ঘটনা ঘটে। ধরুন এক বোন সিম রেজিস্ট্রেশন করতে গিয়েছেন কিন্তু তার হাতের ছাপ নিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করে নিয়েছে। অবৈধ সব সিম দিয়ে কেউ অপরাধ করলে পরে কিন্তু সিমের মালিককে শনাক্ত করা হয়। সুতরাং এই সিম নিয়ে আমরা কাজ করছি।

উপদেষ্টা আরও বলেন, সিমের ব্যাপার আমরা অনেকভাবে আলোচনা করেছি। আমরা যতটা পারি ব্যক্তিপর্যায়ের সিম নিবন্ধন কমিয়ে আনব। নির্বাচনের আগে সিম নিবন্ধন কমে নিয়ে আসবো। নির্বাচনের পরেও এটা নিয়ে কাজ হবে। এই সমস্যাটা কীভাবে পুরোপুরি সমাধান করা যায় সে বিষয় কাজ চলছে। আমাদের লক্ষ্য ব্যক্তি পর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে পাঁচটি করা। নির্বাচনের আগে এটা কমিয়ে সাতটিতে নিয়ে আসবো। পরে আরও কমিয়ে পাঁচটি করা হবে। পারলে এটাকে দুটি করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page