বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
শনিবার গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে ‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানকে উপজীব্য করে দিনব্যাপী আয়োজিত নদী ও পরিবেশকর্মীদের অনুপ্রেরণামূলক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উৎসবমুখর এ নদী যাত্রায় ছিল সচেতনতার বার্তা ও ঐক্যের অঙ্গীকার। উপদেষ্টা বলেন, শীতলক্ষ্যা নদী বাঁচাতে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে শীতলক্ষ্যা নদী ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এই দূষণ শুধু নদীর প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং আশপাশের পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিপন্ন করছে।

নদী রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও পরিবেশকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী দূষণ রোধ করা গেলে জলজ প্রাণীরা মুক্তভাবে বাঁচতে পারবে। নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে। নদী ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইডেন এম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশ্বের হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page