বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

সাংবাদিক নির্যাতন বেড়েছে উদ্বেগজনকহারে

বিগত বছরের তুলনায় চলতি বছর সাংবাদিকরা বেশি পরিমাণে সহিংসকতার শিকার হয়েছেন। সংখ্যার পরিমাণে যা প্রায় দ্বিগুন। আর্টিকেল সাউথ এশিয়া আয়োজিত নারীদের নিরাপত্তাবিষয়ক এক সংলাপে এ তথ্য জানানো হয়েছে।
বরিশালের ব্রাক সুফিয়া কামাল লার্নিং সেন্টারে রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এক সংলাপে আর্টিকেল ১৯ সাউথ এশিয়ার প্রোগ্রাম অফিসার শায়লা রহমান ইমা এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৩৬৫ জন সাংবাদিক সহিংসতার শিকার হন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সহিংসতার শিকার হন ৭১৫ সাংবাদিক। এ বছর প্রথম ছয় মাসে ৩৫০ জন সাংবাদিক সহিংসতায় বেশি আক্রান্ত হয়েছেন।
সংলাপে নারী সাংবাদিকরা পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারন হিসেবে উল্লেখ করেন, নিরাপত্তা ঝুঁকি। বেতন বৈষম্য এবং মফস্বলে নারী সাংবাদিকতার পরিবেশ না থাকাকে। অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা জানান, সাগর রুনি হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে এর বিচার প্রক্রিয়া স্পষ্ট করে দেয় দেশে সাংবাদিকতা কতবড় ঝুঁকিতে রয়েছে। তা ছাড়া, পেশায় জড়িত হয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন।
সংলাপে আরও বক্তব্য দেন আর্টিকেল ১৯ সাউথ এশিয়ার হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন মো. রুবায়েত হোসেন, হেড অব প্রোগ্রাম শাহ নেওয়াজ পাটোয়ারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page