বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বর্তমানদের সাথে যোগ্যতা সম্পন্ন তৃতীয় ব্যাক্তি ও খুঁজছে বিএনপি

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধ :

জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি অনেকের মাঝে ৩ জনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশনায় ডেকে নিয়ে অন্যান্যদের সাথে তাদের কে ও দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সকল দ্বিধা-দ্বন্ধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রতীক কে বিজয়ী করার জন্য কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এর বাইরে মনোনয়ন দেয়া-পাওয়া নিয়ে কোনো আকার ইঙ্গিত ও দেয়া হয়নি। গত ২৬ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশন প্রদান করেন। এর পর থেকে যার যার এলাকায় কে, কি রকম কাজ করে যাচ্ছেন তা মনিটরিংয়ের জন্য গোয়েন্দা সংস্থার মতো একটি টিম গঠন করা হয়েছে।

তারা একাধিক ভাগে বিভক্ত হয়ে নির্দেশনা পাওয়া মনোনয়ন প্রত্যাশিদের এলাকায় তীক্ষ্ণ দৃষ্টি রেখে অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে দলীয় বিভিন্ন নেতা-কর্মী ছাড়া সাধারণ মানুষের সাথে কথা বলে বিস্তারিত রিপোর্ট করবেন কেন্দ্রীয় ভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে যাওয়া নের্তৃবৃন্দের কাছে। আর রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় নের্তৃবৃন্দ তাৎক্ষণিক তা সরাসরি তারেক রহমান এর কাছে পাঠিয়ে দিবেন। আর তা পেয়ে তারেক রহমান বিচার-বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে তার পর মনোনীত ব্যাক্তির নাম ঘোষণা করবেন। এবং এর পর আনুষ্ঠানিক ভাবে মনোনীত ব্যাক্তির হাতে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ তুলে দিবেন বলে নির্বাচনী দায়িত্ব পালন করে যাওয়া কেন্দ্রীয় নের্তৃবৃন্দের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে পাওয়া সংবাদে তা জানা গেছে।

সূত্র জানায় চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিগত সময়ে রাজনৈতিক ভাবে দ্বন্দ্ব-সংঘাত, হানাহানির কর্মযজ্ঞের সাথে যে বা যারা জড়িত এমনকি যারা দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দলকে বিপর্যস্ততার দিকে ঠেলে দিয়েছে তাদের বাইরে রাজনৈতিক দিক দিয়ে ‘ফিট’ এমন ব্যাক্তির সন্ধান ও করছেন দায়িত্ব প্রাপ্ত নের্তৃবৃন্দরা। আর তা সরাসরি নির্দেশনা আসছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছ থেকে। তার পর ও অতিতের কর্মকাণ্ড মাথায় রেখে এখন থেকে আগামী দিন পর্যন্ত কে, কি ভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে দল এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’কে কতোদুর সামনের দিকে অগ্রসরমান করাতে পেরেছেন তার ওপর এখানকার মনোনয়ন প্রত্যাশিদের থেকে বাছাই করে যে কোনো একজন কে মনোনয়ন দিয়ে ও দিতে পারেন।
তবে, প্রাধান্যে থাকবে যোগ্যতা সম্পন্ন তৃতীয় কোনো ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page