সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ রাজধানীতে শীতের হালকা আমেজ, সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

কেনিয়ায় ১২ আরোহীসহ বিমান বিধ্বস্ত

কেনিয়ায় ১২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি  বিষয়টি নিশ্চিত করেছে।

কেসিএ এ জানায়, মঙ্গলবার ভোরে দিয়ানি থেকে কিচওয়া টেম্বো যাওয়ার পথে ৫ওয়াই-সিসিএ নামে নিবন্ধিত বিমানটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে কেসিএএ আরও জানায়, বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখন তাতে ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকারি সংস্থাগুলোকে কোয়ালে কাউন্টির দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, বিমানে থাকা ১২ জনের কাউকে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা যায়নি। দিয়ানি থেকে যাত্রা শুরু করার পর সকাল ৮টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page