বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

তারেক রহমান এর ঘোষণা ব্যাতিরেকে মনোনয়ন কেউ পায়নি ধরে নিতে হবে: ভুয়া নিউজ প্রকাশ থেকে বিরত থাকার আহবান

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সর্বশীর্ষ কর্ণধার ‘তারেক রহমান’ এর ঘোষণা ব্যাতিরেকে মনোনয়ন কেউ পায়নি ধরে নিতে হবে: সুতরাং, যে কোনো পত্রিকায় অনুমান নির্ভর-ভুয়া নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য চট্টগ্রাম বিভাগের অধিকাংশ নেতা-কর্মীদের আহবান।

নির্ভরযোগ্য একটি সূত্র মতে-নামখায়াস্তের কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং ফেইজবুকিয় পেজ এ চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশি কয়েকজনের ছবি দিয়ে মনোনয়ন নিশ্চিত বলে গাঁজাখুরি নিউজ আকারে কিছু লেখা লিখে দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত করে চলেছে!
প্রকৃতপক্ষে এখনো চট্টগ্রাম বিভাগ- ই শুধু নয় দেশের কোনো এলাকার কোনো মনোনয়ন প্রত্যাশিকে এখনো সিলেক্ট করেনি বলে দলের কেন্দ্রীয় কমিটির দায়িত্ববান নেতাদের ঘনিষ্ঠ সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
চট্টগ্রাম বিভাগের বিশেষ চট্টগ্রাম এলাকার একাধিক নেতা-কর্মী অনুমান নির্ভর ওই রকম নিউজ করে দলের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক/প্রকাশক ও মালিক এবং সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
তারা মনে করেন, ওই রকম নিউজ করে বিভ্রান্ত সৃষ্টি করা এবং গালি শুনার কি দরকার?
সূত্র জানায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ড থেকে সারাদেশে দলের মধ্যে বিবদমান গ্রুপিয় নেতা এবং মনোনয়ন প্রত্যাশিদের দলেরচেয়ারপার্সনের কার্যালয় গুলশানে ডেকে নিয়ে আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ‘ধানের শীর্ষ’ এর বিজয় ঘরে তোলা সহ অন্যান্য বিষয়ে দিক্ নির্দেশনা দেন। এর বাইরে কোথাও কোনো নেতা/মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে কাউকেই কোনো ধরনের সিগন্যালিং কোনো ইঙ্গিত দেননি। তথাপি, নামখায়াস্তের কয়েকটি হ-য-ব-র-ল মার্কা অনলাইন নিউজ পোর্টাল মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে কারো কারো নাম- এলাকা এবং এবং ছবি দিয়ে গাঁজাখুরি নিউজ লিখে দিয়ে সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্তিতে ফেলে দেয়ার সামিল করে যাচ্ছে।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে- অতিতের সময়ে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে সিলেক্টটেডকৃত ব্যাক্তিদের হাতে যে কোনো ভাবে ‘ধানের শীষ’ তুলে দেয়া হয়েছে এখন তা আর হবে না। অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে খবর নিয়ে যাচাই বাছাই করে তার পর বিভিন্ন আসনে মনোনীত নেতা-ব্যাক্তিদের হাতে ‘ধানের শীষ’ তুলে দেয়া হবে।
উল্লেখ্য যে, তারেক রহমান- ই বর্তমানে দলের সব কিছুর মুল।
তারেক রহমান কিন্তু এখনো কোনো ঘোষণা দেয়নি। যখন দিবে তখন ওই রকম ভাবে বলাবলি সহ পত্রিকায় নিউজ করলে ও চলবে এর বাইরে নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page