বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো সেই সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল আজাদ জানান, অভিযানে টিপুর কার্যালয় থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোলাবারুদের পরিমাণ গণনার পর জানানো হবে।
মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা। ছাত্রলীগের সাবেক নেতা টিপু পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। পরবর্তী সময়ে তিনি বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন।
গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালান টিপু।
ওসি বাবুল আজাদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ আছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করকে সক্ষম হয়েছি।’
টিপুর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা আছে এবং সেগুলো যাচাই-বাছাই চলছে বলে ও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page