বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে ছিলো শিশু সন্তানের লাশ ও

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে আফরোজা আফরিন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ সময় ওই কক্ষের বিছানায় থাকা আতিয়া আয়েশা নামে (১৫ মাস) তার কন্যা শিশুর মরদেহ ও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসদরের ৮ নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবন থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহতা আফরোজা আফরিন ওই এলাকার মোঃ আনোয়ার হোসেন এর স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম মিয়া। তিনি জানান, খবর পেয়ে কামাল ভবনের নিচতলার আনোয়ার হোসেন এর শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং পাশে বিছানায় পড়ে থাকা তার ১৬ মাস বয়সী কন্যা শিশুর মরদেহ ও উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে- মৃত্যুর আগে ওই গৃহবধূ তার কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
তবে, কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তার বিস্তারিত এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page